পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর সামরিক আগ্রাসন: নারী-শিশুসহ ১১০ জন শহীদ, ৮৪০০ পরিবার বাস্তুচ্যুত

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানের সন্ত্রাসী বাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণ ও বিমান হামলা এক নিন্দনীয় সামরিক আগ্রাসন হিসেবে প্রতীয়মান হয়েছে। বেসামরিক বসতবাড়ি, মসজিদ, মাদরাসা এবং সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাগুলো সরাসরি নিরীহ মানুষের জীবন ও সম্পদের ওপর আঘাত হেনেছে। নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষের প্রাণহানি এবং বিস্তৃত ধ্বংসযজ্ঞের ঘটনা এই আগ্রাসনের নির্মমতা স্পষ্টভাবে তুলে ধরেছে।

‎সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর চালানো বর্বর আগ্রাসনে ৩১৬টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত এবং ৩৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র একটি বাজারে চালানো পাকিস্তানি বিমান হামলায় প্রায় ১৫০ টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া একটি মাদরাসা ও একটি চিকিৎসাকেন্দ্রও পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছে।

‎পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন থেকে ধর্মীয় স্থাপনাগুলোর রক্ষা পায়নি। বিভিন্ন এলাকায় চালানো বর্বর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯টি মসজিদ ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে।

‎মানবিক ক্ষয়ক্ষতির দিক থেকেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর এসব হামলায় অন্তত ১২৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে ১১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ জনই নারী ও শিশু।

‎এদিকে বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে হাজারো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব হামলার ফলে অন্তত ৮ হাজার ৪০০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং তারা চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বহু পরিবার নিরাপত্তার অভাবে নিজ নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।



‎তথ্যসূত্র
‎1.An infographic detailing the war crimes of Pakistan’s military regime up to yesterday.
‎- https://tinyurl.com/5n7mdhtu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০