সীমান্তবর্তী এলাকার বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার জবাবে আফগান বাহিনীর পাল্টা হামলায় নিহত ১৪ পাকিস্তানি সন্ত্রাসী সেনা

0
1

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নানগারহার প্রদেশ ও কুনার প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে পাকিস্তানি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে পাকিস্তানি বাহিনীর অন্তত ১৪ জন সৈন্য নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, নানগারহার প্রদেশ ও কুনার প্রদেশের সীমান্তে সংঘটিত এসব অভিযানের সময় পাকিস্তানি বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে একটি সাঁজোয়া যান এবং একটি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করে যে, সীমান্তরেখা হিসেবে চাপিয়ে দেওয়া কথিত ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর আগ্রাসনের জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

এদিকে একই সময় আফগান বাহিনী সামরিক ড্রোনের মাধ্যমে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানে। এসব আঘাতে শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।


তথ্যসূত্র
1. 14 Pakistani soldiers were killed and 11 others were wounded
– https://tinyurl.com/23fvs536

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলো বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধপাকিস্তানি আগ্রাসনের জবাবে আফগান বাহিনীর পাল্টা হামলার কথা স্বীকার করল পাকিস্তান সেনাবাহিনী