
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পরিবহণে চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ০২ এপ্রিল জড়িত যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে স্থানীয় বিএনপি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন আলমগীর এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা।
তথ্যসূত্র:
১। চাঁদাবাজির ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার
- https://tinyurl.com/4xcrtcpp


