‎ঝালকাঠির নলছিটিতে আশ্রয়ণ-২ প্রকল্পে ইউএনও এর দুর্নীতি, ২ বছর বেতন না বাড়ানোর শাস্তি দিলো মন্ত্রণালয়

0
19

ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিনিয়র সহকারী সচিব রুম্পা সিকদারকে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার দায়ে শাস্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তি হিসেবে তার বেতন দুই বছর বাড়বে না।

‎গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে রুম্পা সিকদার বরিশাল সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়, রুম্পা সিকদার ২০১৯ সালের ৮ জুলাই থেকে ২০২২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের তৃতীয় পর্যায়ে ৩০২টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ পায়। এর মধ্যে মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়।

‎পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. নজরুল ইসলামের সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘরই নির্মাণ করা হয়নি। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অনির্মিত ঘরগুলো নির্মাণের প্রতিশ্রুতি দেয়। পরে বরিশালের বিভাগীয় কমিশনারের নির্দেশে ঘরপ্রতি ৩ লাখ ৪ হাজার টাকা হারে ও পরিবহন ব্যয়সহ মোট ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেয় বিজন কৃষ্ণ খরাতী।

‎অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রুম্পা সিকদারের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।



‎তথ্যসূত্র:
‎১। আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম, নলছিটির সাবেক ইউএনও’কে শাস্তি
‎- https://tinyurl.com/3d4yaz3v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎শিল্প খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার বিশেষ উদ্যোগ
পরবর্তী নিবন্ধ‎চট্টগ্রামে পরিবহণে চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ