
আফগানিস্তানে তথ্যপ্রবাহকে সুসংগঠিত করতে এবং গণমাধ্যমের জন্য নির্ভরযোগ্য তথ্যের উৎস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। এ লক্ষ্যে একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠা করা হয়েছে, যা দেশের অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম সম্পরব্কে সঠিক তথ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি করবে।
১৯ এপ্রিল, রবিবার ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, এই তথ্য ভাণ্ডারের মাধ্যমে ইমারাতে ইসলামিয়ার অগ্রগতি ও উন্নয়নমূলক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হবে এবং গণমাধ্যমকর্মীরা সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও বলেন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে অপপ্রচার মোকাবিলা করা সম্ভব এবং তথ্য প্রকাশের প্রতিটি উদ্যোগ মানুষের জীবন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলে।
মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মুখপাত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন যথাসময়ে নির্ভুল তথ্য এই ভাণ্ডারে জমা দেন। তিনি এটিকে গণমাধ্যমের জন্য একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে উল্লেখ করেন।
সামগ্রিকভাবে, এই উদ্যোগ তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি, অপপ্রচার প্রতিরোধ এবং ইমারাতে ইসলামিয়ার উন্নয়ন কর্মকাণ্ড ও নীতিমালা সম্পর্কে গণমাধ্যম ও জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Information Bank Is a “Trusted Source” for Media
- https://tinyurl.com/kak2nhjb


