যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি শহীদ, আহত চারজন

0
0

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের ওপর দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে। গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলি ও বিমান হামলায় ১৯ এপ্রিল, রবিবার আরও দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

গাজার চিকিৎসা সূত্রের বরাতে আনাদুলু নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়ার পূর্বে হালাওয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুর দিকে ইসরায়েলি সামরিক যান গুলি চালালে এক ফিলিস্তিনি শহীদ হন। একই এলাকায় দেইর আল-বালাহের আল-তাহলিয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছেন।

এদিকে গাজার কেন্দ্রীয় অংশ দেইর আল-বালাহ এলাকার আল-তাহলিয়া অঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়ে আল-আকসা শহীদ হাসপাতলে ভর্তি হয়েছে।

অন্যদিকে, নুসাইরাত শরণার্থী শিবিরের পূর্বে সালাহউদ্দিন সড়কে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি শহীদ এবং তিনজন আহত হয়েছেন। আল-আওদা হাসপাতাল জানিয়েছে, হামলার পর একটি মরদেহ ও তিনজন আহতকে তাদের কাছে আনা হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েল হত্যা, গ্রেপ্তার, অবরোধ এবং খাদ্য সংকট সৃষ্টসহ প্রায় ২ হাজার ৪০০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। এর ফলে এখন পর্যন্ত ৭৭৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় দখলদার ইসরায়েলের দুই বছরব্যাপী গণহত্যামূলক যুদ্ধে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭২ হাজার আহত হয়েছেন। এই আগ্রাসনে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।


তথ্যসূত্র
1. Israeli army kills 2 Palestinians, wounds 4 in Gaza
– https://tinyurl.com/4xsjnnws

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার চালু: গণমাধ্যমের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার