
দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। এ লক্ষ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে প্রায় ৩০০ মিলিয়ন আফগানি ব্যয়ে একাধিক স্বাস্থ্য কমপ্লেক্স প্রকল্পের নির্মাণ ও বাস্তবায়ন কাজ উদ্বোধন করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহ দেশের উত্তরাঞ্চল সফরকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন। এই সফরের অংশ হিসেবে জাওজান প্রদেশের মেংজেক জেলায় ৫০ মিলিয়নের বেশি আফগানি ব্যয়ে একটি জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একইভাবে সামাঙ্গান প্রদেশের হজরত সুলতান জেলায় ৬৪ মিলিয়ন আফগানি ব্যয়ে আরেকটি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়েছে।
পরবর্তীতে কুন্দুজ প্রদেশের কালাবাদ জেলায় ৪৮ মিলিয়ন আফগানি ব্যয়ে অপর একটি জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া জাওজান প্রদেশের আকচা জেলায় ৫০ শয্যার আরও একটি হাসপাতালের অবশিষ্ট কাজ ৫৪ মিলিয়ন আফগানি ব্যয়ে পুনরায় শুরু ও উদ্বোধন করা হয়েছে।
একইসঙ্গে জাওজান প্রাদেশিক হাসপাতালে ১৪ মিলিয়ন আফগানি ব্যয়ে নবজাতক চিকিৎসা বিভাগ চালু করা হয়েছে। অপরদিকে সামাঙ্গান প্রাদেশিক হাসপাতালে ৬০ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি আধুনিক ৫০ শয্যার নারী ও প্রসূতি বিভাগ চালু করা হয়েছে।
এছাড়াও জাওজান প্রদেশের আন্দখয় জেলায় একটি স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এসব উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. construction and implementation work of several health projects worth nearly 300 million afghanis.
– https://tinyurl.com/zrbxjka4


