
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (০৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত শনিবার (২ মে) নিহতের দোকান থেকে বাকিতে মালামাল নিতে চেয়েছিল অভিযুক্ত জসিম। বাকি না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র:
১। মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১
– https://tinyurl.com/yc8jfkta


