
সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), গত ১৯শে জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে, মোপ্তি রাজ্যের সেভারে থেকে গাও-এর দিকে অগ্রসরমান একটি কনভয়ে ১১টি হামলা চালিয়েছেন। মালির জান্তা বাহিনী এবং রাশিয়ার আফ্রিকান কর্পসের উক্ত কনভয়টি টার্গেট করে পথে পথে প্রতিরোধ যোদ্ধারা হাতে তৈরি বিস্ফোরক, গাইডেড মিসাইল এবং মর্টার ব্যবহার করে হামলাগুলো চালিয়েছেন। এতে শত্রু বাহিনীর ১৯টি সামরিক যানবাহন এবং কয়েক ডজন মোটরসাইকেল ধ্বংস হয়েছে। সেই সাথে অসংখ্য রুশ ও জান্তা সদস্য হতাহতের শিকার হয়েছে।
আঞ্চলিক সংবাদ প্রচার চ্যানেল আয-যাল্লাকার প্রকাশিত তথ্য অনুযায়ী, জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের একাধিক অভিযানে শত্রু কনভয়টির অন্তত ১৯টি যুদ্ধযান, ট্রাক ও সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। এছাড়াও মালির সেনাবাহিনী (জান্তা) ও রুশ মিলিশিয়া বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।
শত্রুর যৌথ সামরিক কনভয়টি লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানটি শুরু হয় গত ১৯শে জুলাই। এদিন প্রতিরোধ যোদ্ধারা দৌয়েন্তজা ও বোনি-র মধ্যবর্তী সড়কে কনভয়টি লক্ষ্য পরপর পাঁচটি অভিযান চালান। এতে কনভয়টির সাথে যুক্ত শত্রু বাহিনীর একটি সামরিক যান, একটি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেল লক্ষ্যবস্তুতে পরিণত হয়; এরপর প্রতিরোধ যোদ্ধারা ২০শে জুলাই, কনভয়টি লক্ষ্য করে দালা গ্রামের কাছে দুটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটান এবং সবশেষে বুসুমার কাছে একই কনভয়ের ওপর ৭তম হামলা চালান।
এমনিভাবে ২১শে জুলাই, মালিয়ান সেনাবাহিনীর এই কনভয়টি লক্ষ্য করে কোয়াকুরু এবং জেনে এলাকার মধ্যবর্তী স্থানে একটি ভারী অতর্কিত আক্রমণ চালান প্রতিরোধ যোদ্ধারা। ফলশ্রুতিতে গাও-এর দিকে অগ্রসরমান এই বিশাল গাড়িবহরটির মোটরসাইকেল ও ট্রাকসহ প্রায় ১০টি যানবাহন ধ্বংস হয়েছে।
২২শে জুলাই, জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা সেম্বে এবং হোমবোরির মধ্যে হাতে তৈরি কয়েকটি বিস্ফোরক ডিভাইস দিয়ে কনভয়টিকে লক্ষ্যবস্তু করেন। এতে তিনটি সামরিক যান ধ্বংস ও বেশ কিছু মালিয়ান জান্তা সৈন্য এবং রুশ ভাড়াটে সৈন্য নিহত হয়।
২৫শে জুলাই হম্বুরির পূর্বে এবং ওয়ামের কাছে দুটি পৃথক অভিযানের মাধ্যমে কনভয়টির উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলা অব্যাহত ছিল। এতে শত্রু বাহিনীর একটি সামরিক যান সম্পূর্ণরূপে ধ্বংস হয়। এসময় যানটির সকল শত্রু সৈন্য নিহত ও তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
২৬শে জুলাই, কনভয়টি যখন টিনি এবং ওয়ানের মধ্যবর্তি এলাকায় পৌঁছায় তখন আরও একটি সামরিক ট্রাককে প্রতিরোধ যোদ্ধারা আইইডি দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেন। এতে শত্রু ট্রাকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং তাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। একই দিন, প্রতিরোধ যোদ্ধারা হোমবুরি এবং ওয়ামের মধ্যবর্তি এলাকায় অবিরাম মর্টার শেল বর্ষণের মাধ্যমে কনভয়টিতে গোলাবর্ষণ করেন। প্রতিরোধ যোদ্ধাদের এই বোমা বর্ষণে শত্রুর ১টি সামরিক ট্রাক ধ্বংস হয়।
এদিন রাতে কনভয়টি লক্ষ্য করে ওয়ামি এলাকায়, জেএনআইএম মুজাহিদরা একটি এফপিভি ড্রোন দ্বারা হামলা চালান। এতে শত্রু বাহিনীর আরও একটি সামরিক যান ধ্বংস হয় এবং বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।
মধ্য মালির মোপ্তি রাজ্যের সেভারে থেকে গাও এর উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর থেকে, কনভয়টি প্রতিটি পদক্ষেপেই প্রতিরোধ যোদ্ধাদের বিস্ফোরণ আর অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে। ফলে জান্তা ও রুশ বাহিনীর এই কনভয়টির জন্য গাওর পথ দীর্ঘ হয়ে উঠেছে। এছাড়া পিছনে ফিরে যাওয়ার পথগুলো বন্ধ হয়ে গেছে, কেননা পথের গুরুত্বপূর্ণ কয়েকটি সেতু এবং রাস্তা প্রতিরোধ যোদ্ধারা ধ্বংস করে দিয়েছেন।
এই অভিযানগুলো সেভারে ও গাও-কে সংযোগকারী কৌশলগত অক্ষ বরাবর জেএনআইএম মুজাহিদদের ক্রমবর্ধমান আক্রমণের গতিকে প্রতিফলিত করে, যেখানে সামরিক কনভয়গুলোকে দুর্বল করতে এবং তাদের চলাচল ব্যাহত করার জন্য হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র ও পরোক্ষ গোলাবর্ষণ ব্যবহার করা হচ্ছে।


