আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২৪৬ তরুণের গ্রাজুয়েশন সম্পন্ন

0
3

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD) ঘোষণা করেছে যে, সামরিক প্রশিক্ষণ শেষে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক কমান্ড প্রশিক্ষণ কেন্দ্রে থেকে ২৪৬ জন তরুণ সাফল্যের সঙ্গে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক সমাবেশে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, সামরিক কমান্ডার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কমান্ডের যুদ্ধবাহিনী বিদ্যালয়ে এসপিজি-৯, এম-২৪ দূরপাল্লার নিশানাবাজি, ভূখণ্ড পর্যবেক্ষণ, এম-২ ভারী মেশিনগান এবং সামরিক একাডেমির পদাতিক ও গোলন্দাজ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কমান্ডের প্রশিক্ষণবিষয়ক উপপ্রধান মৌলভী সানাউল্লাহ সানগীন ফাতেহ হাফিযাহুল্লাহ, গেরিলা বাহিনী বিদ্যালয়ের কমান্ডার হাফিয সদরাম হুসাইন আহমদ জিয়া হাফিযাহুল্লাহসহ সংশ্লিষ্ট বহু কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৌলভী সানাউল্লাহ সানগীন ফাতেহ হাফিযাহুল্লাহ প্রশিক্ষণ সমাপ্তকারী সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বিশ্বের তিন বৃহৎ সাম্রাজ্যের পরাজয় এবং মহান আল্লাহর সাহায্যে বিজয় অর্জনের কথা উল্লেখ করে সাহস, আত্মত্যাগ ও শাহাদাতের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষা, ইসলামী ব্যবস্থা সুদৃঢ়, শক্তিশালী ও স্থিতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা দেশের যেকোনো প্রান্তে ইসলামী ব্যবস্থা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে গ্রাজুয়েট সদস্যদের সনদপত্র প্রদান করা হয়।


তথ্যসূত্র

1. 246 personnel from the Abdullah ibn Mas’ud (may Allah be pleased with him) Combat Joint Training Command have graduated
– https://tinyurl.com/4fjr6rjr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে বলে আবারও বিতর্কিত মন্তব্য করেছে হিন্দুত্ববাদী যোগগুরু রামদেব