
একদিন এমন সময় আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে। এ জন্য ভারতীয়দের শুধু একটু ধৈর্য ধরতে হবে। ১৭ই আগস্ট (সোমবার) ছত্তিশগড়ে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব বিতর্কিত মন্তব্য করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থক যোগগুরু রামদেব।
তার অবান্তর দাবি, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে; দেশগুলোতে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছে, তা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতর ঘটনাগুলোর মধ্যে পড়ে।
সে ভারতে সংখ্যালঘু বিশেষত মুসলিমদের ওপর চলমান উগ্র হিন্দুত্ববাদীদের জুলুম-নিপীড়নের বাস্তবতা অস্বীকার করে দাবি করেছে, ভারতে হিন্দু, মুসলিম বা খ্রিষ্টান—কোনও ধর্মই হুমকির মুখে নেই।
এছাড়া সনাতনী হিন্দুদের ধর্মান্তর প্রসঙ্গেও সে বাস্তবতা বিবর্জিত দাবি করেছে। তার মতে, হিন্দু ধর্মে কোনও ঘাটতি নেই, হিন্দুরা ইসলাম বা খ্রিস্টধর্ম গ্রহণে বাধ্য হয় না। বরং সনাতনীদের বিভিন্ন কৌশল ব্যবহার করে ধর্মান্তরিত করা হয়।
অথচ প্রকৃত সত্য হলো, ইসলামের সত্যতা অনুধাবন করে হিন্দু ধর্মালম্বীদের ইসলাম গ্রহণের ঘটনার অসংখ্য সাক্ষ্য-প্রমাণ বিদ্যমান রয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrx9xpds


