যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় নিহত ৪

0
0

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ৬ সেপ্টেম্বর, রবিবার ভোর থেকে এসব হামলা শুরু হয়। লেবাননের নাবাতিয়েহ, আরব সালিম, নাবাতিয়েহ আল-ফাওকা ও কাফর রেমান এলাকায় এসব হামলা চালানো হয়।

আরব সালিমে একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে দুই নারী নিহত এবং ছয়জন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরায়েলি বিমান হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।

কাফর রেমানে হামলায় শহরটির প্রয়াত সাবেক মেয়রের বাড়ি ধ্বংস হয়েছে। আহত পাঁচজনকে নাবাতিয়েহের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া নাবাতিয়েহ শহরের সাইয়্যিদা মাসুমা গার্ডেনেও হামলা চালানো হয়েছে। আগের দিন হামলায় ক্ষতিগ্রস্ত পৌর পার্কটির অবশিষ্ট অংশও এই হামলায় ধ্বংস হয়ে যায়।


তথ্যসূত্র

1.Israeli air attacks on Lebanon kill at least four
– https://tinyurl.com/3rsnft2z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হচ্ছে রাডার ও ড্রোন প্রযুক্তি বিষয়ক অনুষদ