বিশেষায়িত প্রশিক্ষণ শেষে সনদ অর্জন করলেন ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও ১০৯ তরুণ সেনা

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকার দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক দক্ষতা উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও ১৯৬ জন তরুণ সেনাসদস্য বিশেষায়িত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে সনদ অর্জন করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কমান্ডের অধীন বিশেষ দক্ষতা ও সার্জেন্ট প্রশিক্ষণ বিদ্যালয়ে দুই মাসের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ শেষে তারা এ সনদ অর্জন করেন।

ইমারাতে ইসলামিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ইউনিট ও বিভিন্ন আঞ্চলিক বাহিনী থেকে আসা এসব তরুণ সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতা ও ব্যবহারিক সক্ষমতা অর্জনের সুযোগ দেওয়া হয়।

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কমান্ডের অধীনে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর আগে একই প্রশিক্ষণ কমান্ড থেকে বিভিন্ন সময়ে শত শত সদস্য পেশাগত, সামরিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়েছেন।

প্রশিক্ষণ শেষে সনদ অর্জনকারী সদস্যরা দেশের নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় নিজেদের দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা বলেন, ইমারাতে ইসলামিয়ার ইসলামি ব্যবস্থা এবং দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন।

পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধির এই কার্যক্রম দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তাদের দায়িত্ব পালনের সক্ষমতা আরও শক্তিশালী করছে।


তথ্যসূত্র

1. 196 Ministry of Defense Personnel Graduate from Professional Training Program
– https://tinyurl.com/bdew9yue

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় নিহত ৪