
পাবনা শহরে মন্দির ও মূর্তি ভাংচুরের সময় এক যুবককে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। ঘটনার সাথে যুক্ত যুবকের নাম প্রান্থ কুমার দাস (২৫)। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে। আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সকালে সে মন্দিরে প্রবেশ করে মন্দিরের মূর্তি ভাংচুর করে। এ সময় মন্দির কর্তৃপক্ষের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
এদিকে, মন্দিরে ভাঙচুরের মতো স্পর্শকাতর ঘটনার পেছনে প্রকৃত কারণ ও উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। তবে এর আগেই পুলিশ প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ দাবি করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, সে (প্রান্থ) মানসিকভাবে অসুস্থ ছিল, মন্দিরে ঢোকার পর নাকি তার মানসিক সমস্যা বেড়ে গিয়েছিল, যার কারণে সে মন্দিরের সবকিছু ভাংচুর করেছে!
তথ্যসূত্র:
১। পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী
– https://tinyurl.com/yjm8em5x


