
কেনিয়া অধিকৃত মান্দিরা রাজ্যের আরাবিয়া শহরে একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের সামরিক অপারেশন চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা, যা কয়েক ঘন্টা ধরে চলমান ছিলো।
আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যম সূত্র অনুসারে, গত ৬ সেপ্টেম্বর রবিবার রাতে, ভারী অস্ত্রে সজ্জিত হারাকাতুশ শাবাব যোদ্ধারা কেনিয়ান সৈন্যদের অবস্থান লক্ষ্য করে একটি ভারী অতর্কিত আক্রমণ চালিয়েছেন। অভিযানটি মান্দিরা রাজ্যের আরাবিয়া শহরে অবস্থিত কেনিয়ান সেনাবাহিনীর একটি বৃহৎ সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে, এসময় ঘাঁটির আশপাশে উভয় বাহিনীর মধ্যে একটি প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। ফলে শহরটিতে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিভিন্ন ধরনের অস্ত্র বিনিময়ের শব্দ শোনা গিয়েছে এবং লক্ষ্যবস্তু সামরিক ঘাঁটি থেকে একটি বিশাল অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে।
সূত্রগুলোতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আশ-শাবাবের ভারী এই আক্রমণে কেনিয়ার সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে নিহত ও আহত উভয়ই রয়েছে, যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।
কেনিয়ার গণমাধ্যম অনুসারে, শুধুমাত্র এই বছরেই কেনিয়া অধিকৃত সীমান্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে মান্দিরা অঞ্চলে, আশ-শাবাব বাহিনী কেনিয়ার বাহিনীকে লক্ষ্য করে একের পর এক মারাত্মক হামলা চালিয়ে আসছে। সেই সাথে সীমান্তবর্তী বিশাল এই ভূখণ্ডে সক্রিয় আশ-শাবাব যোদ্ধারা সাম্প্রতিক মাসগুলোতে তাদের অভিযান জোরদার করেছে এবং কেনিয়ার বাহিনীর মধ্যে অবিরাম রক্তপাত ঘটাচ্ছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/54446u3m


