কৃষিপণ্য সংরক্ষণে হেরাতে ১৫ লাখ ডলার ব্যয়ে নির্মান করা হচ্ছে এক বৃহৎ হিমাগার

0
2

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত শহরে ১৫ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন একটি মানসম্মত হিমাগারের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। হিমাগারটির নির্মাণকাজ ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে স্থাপনাটি উদ্বোধন করা হবে।

চার হাজার বর্গমিটার জমির ওপর নির্মিত হিমাগারটির ধারণক্ষমতা প্রায় ৩ হাজার মেট্রিক টন। এখানে ফলমূল, শাকসবজি, মাংস, ওষুধসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ করা যাবে। পণ্যের মান অক্ষুণ্ন রাখা এবং খাদ্যসামগ্রীর সংরক্ষণকাল বাড়ানোর প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করেই স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে।

হিমাগারটিতে বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষণের জন্য পাঁচটি বিশেষায়িত কক্ষ রাখা হয়েছে। এসব কক্ষে পণ্যের ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করে দীর্ঘ সময় সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

হেরাতের স্থানীয় কর্মকর্তারা বলছেন, মানসম্মত হিমাগারের সংখ্যা বৃদ্ধি ও এর সম্প্রসারণ হলে কৃষিপণ্যের অপচয় কমবে, কৃষকদের উৎপাদিত পণ্য সুরক্ষিত রাখা সম্ভব হবে এবং বিভিন্ন মৌসুমে পণ্য সংরক্ষণের সুযোগ বাড়বে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, এ ধরনের সংরক্ষণ ব্যবস্থা কৃষিপণ্যের ক্ষতি কমানোর পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক সময়ে বাজারজাত করার সুযোগ সৃষ্টি করবে। ফলে মৌসুমি পণ্য সংরক্ষণ করে বছরজুড়ে সরবরাহ বজায় রাখার ক্ষেত্রেও হিমাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র

1. $1.5 Million Standard Cold Storage Facility Set to Begin Operations Soon in Herat
– https://tinyurl.com/yc4k6c66
– https://tinyurl.com/2h43chtw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ও দখলদারদের হামলায় পশ্চিম তীরে শহীদ ৪ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪৭৭ জন তরুণ মুজাহিদের গ্রাজুয়েশন সম্পন্ন