ইমারাতে ইসলামিয়ার হেরাতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪৭৭ জন তরুণ মুজাহিদের গ্রাজুয়েশন সম্পন্ন

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ হেরাত প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪৭৭ জন তরুণ মুজাহিদ ধর্মীয় ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে গ্রাজুয়েট হয়েছেন।

হেরাতের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী মুজাহিদরা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণ লাভ করেন। প্রশিক্ষণে তাদের অস্ত্র পরিচালনা, যুদ্ধকৌশল, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অস্ত্র সংক্রান্ত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে গ্রাজুয়েটরা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সর্বস্ব ত্যাগের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের সব অঞ্চলের মুজাহিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হচ্ছে। সামরিক, পেশাগত ও শৃঙ্খলাগত প্রশিক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশের পুলিশ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


তথ্যসূত্র

1. Nearly 500 Mujahedeen Graduate in Herat
– https://tinyurl.com/ftzhms59

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকৃষিপণ্য সংরক্ষণে হেরাতে ১৫ লাখ ডলার ব্যয়ে নির্মান করা হচ্ছে এক বৃহৎ হিমাগার