
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর অধিকাংশের সঙ্গে আফগানিস্তানের ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং অন্যান্য দেশের সঙ্গেও ইতিবাচক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আফগানিস্তানের জাতীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তান সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এ বিষয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু সমস্যা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানের ক্ষেত্রেই বর্তমানে এ ধরনের সমস্যা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানের মুসলিম দেশগুলোর সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে। একইভাবে অঞ্চলটির বিভিন্ন দেশ, চীন ও রাশিয়ার সঙ্গেও আফগানিস্তানের সুসম্পর্ক বজায় রয়েছে।
ইমারাতে ইসলামিয়ার কূটনৈতিক তৎপরতা এরই মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়েছে। ইউরোপসহ বিভিন্ন দেশে কূটনৈতিক প্রতিনিধিত্ব বজায় রাখা এবং একাধিক দেশের সঙ্গে রাজনৈতিক ও পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে আফগানিস্তান আন্তর্জাতিক পরিসরে তার কূটনৈতিক অবস্থান আরও সুদৃঢ় করছে। ইমারাতে ইসলামিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার এই ধারাবাহিকতা আফগানিস্তানের কূটনৈতিক সাফল্যেরই প্রতিফলন।
তথ্যসূত্র
– Afghanistan seeks good relations with all countries
– https://tinyurl.com/2jbksprm


