
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী আওয়ামী লীগের আটক এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম জাকারিয়া মাহমুদ। সে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
পুলিশ গণমাধ্যমকে জানায়, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। পরে তাকে থানায় নেওয়ার পথে হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ এলাকায় কয়েকজন সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
তথ্যসূত্র:
১। সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
– https://tinyurl.com/mr2xevy6


