টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে সন্ত্রাসী ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

0
4

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাসী ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়। একপর্যায়ে তারা সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় লগি-বৈঠা নিয়ে একটি মিছিল বের করা হয়।

পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসী বাহিনীর নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যায়।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে গতকাল সোমবার (৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।


তথ্যসূত্র:
১। টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
– https://tinyurl.com/yc7bprkr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
পরবর্তী নিবন্ধভোগবাদী সমাজের অন্ধকার বাস্তবতা; ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নারীর সংখ্যা দুই- তৃতীয়াংশ