মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেলো সন্ত্রাসী বিএসএফ

0
11

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে সন্ত্রাসী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। হত্যার পর নিহত বাংলাদেশির লাশ বিএসএফ নিয়ে গেছে।

রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে সীমান্তের ১৮৪৫ নম্বর ৬৩ এস পিলারের ওপারে ত্রিপুরা রাজ্যের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তারা মিয়া (২০) কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ভোররাতে তারা মিয়াসহ চার-পাঁচজনের একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় গেলে সেখানে ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এসে আত্মগোপনে রয়েছে।


তথ্যসূত্র:
১। কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
– https://tinyurl.com/ys5pppjn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২
পরবর্তী নিবন্ধমানিকগঞ্জের হরিরামপুর থানায় জব্দ করা মোটরসাইকেল থানা থেকে উধাও