
খুলনা মহানগরীতে প্রকাশ্যে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে নগরীর সদর থানা এলাকার কাশেম নগরের তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে জনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তার সামনে এসে থামে। কিছুক্ষণ কথাবার্তার পর দুর্বৃত্তরা জনিকে ধাওয়া করে। তিনি পালানোর চেষ্টা করলে পেছন থেকে লক্ষ্য করে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে একটি গুলি জনির শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুলিবিদ্ধ জনি ওই এলাকারই বাসিন্দা।
খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন গণমাধ্যমকে জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এখন পর্যন্ত দুর্বৃত্তদের সনাক্ত এবং গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভিডিও: https://archive.org/details/miscreants-shoot-youth-in-khulna
তথ্যসূত্র:
১। খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি
– https://tinyurl.com/3d2tmbsf


