আরাকানের বুথিডং থেকে রোহিঙ্গা কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে গেলো আরাকান আর্মি

0
0

মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং টাউনশিপের একটি গ্রাম থেকে ১৭ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে আরাকান আর্মির (এএ) সদস্যরা জোরপূর্বক তুলে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রের বরাতে রোহিঙ্গা সংবাদমাধ্যম ‘রোহিঙ্গা খবর’ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর দুপুর ২টার দিকে বুথিডং টাউনশিপের ওয়ারা চৌয়ান গ্রাম থেকে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয়।

গ্রামবাসীর অভিযোগ, আরাকান আর্মির সদস্যরা সশস্ত্র সংগঠনটিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে ওই কিশোরীকে অপহরণ করেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন প্রকাশের সময় ওই কিশোরীর বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।


তথ্যসূত্র:
১। 17-Year-Old Rohingya Girl Reportedly Taken by AA in Buthidaung
– https://tinyurl.com/bby9usm5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করলো দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধসোমালিয়ার রাজধানী সহ বিভিন্ন শহরে উগান্ডা ও মোগাদিশু বাহিনীর ১২টি ঘাঁটিতে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান