রাজবাড়ীর পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

0
2

রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা পৌরসভার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল পাওয়া যায়।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার গণমাধ্যমে জানায়, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
১। পাংশায় অবিস্ফোরিত ৪২ ককটেল উদ্ধার
– https://tinyurl.com/4ywehbkj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগত এক সপ্তাহে ৭৮টি নারীর অধিকার বিষয়ক মামলা নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধতেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ