দিল্লির চলমান বিক্ষোভের পরিস্থিতিকে ২০১৯ সালে কাশ্মীরে আরোপিত দমন-পীড়নের সাথে তুলনা জম্মু-কাশ্মীরের দুই নেতার

0
2

দিল্লির চলমান বিক্ষোভকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরে দখলদার ভারত কর্তৃক পরিচালিত কঠোর দমন-পীড়নের সাথে তুলনা করেছেন জম্মু ও কাশ্মীরের দুই রাজনৈতিক নেতা। ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধান হতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে কেন্দ্র করে ব্যাপক প্রতিবাদ গড়ে তুলেছিল কাশ্মীরি মুসলমানরা।

ওই সময় পুরো কাশ্মীর অঞ্চল কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। সড়ক যোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বহু রাজনৈতিক নেতা, কর্মী ও অন্যান্য ব্যক্তিকে আটক করা হয়েছিল। কিন্তু বিক্ষোভ দমনের পর বিজেপি দাবি করেছিল, সেখানে কেউ প্রতিবাদ করেনি।

দিল্লিতে চলমান বিক্ষোভ ঠেকাতে একই ধরনের বিধিনিষেধ আরোপ, সড়ক অবরোধ এবং ট্রেন চলাচল বিঘ্নের ঘটনা সামনে এসেছে। আন্দোলনকারীদের কণ্ঠরোধ ও নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচন কমিশনের এসব বিতর্কিত কর্মকাণ্ডের সাথে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্বার্থ জড়িত রয়েছে।

অপরদিকে জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি বলেন, বিক্ষোভ দমন সফল হলে হিন্দুত্ববাদী সরকার দাবি করতে পারে যে, কেউ প্রতিবাদ করেনি। যেমনটি কাশ্মীরের ক্ষেত্রেও দাবি করা হয়েছিল। তার ভাষ্য, প্রথমে বিক্ষোভ দমন করা হয়, তারপর কোনও বিক্ষোভ বা প্রতিবাদের ঘটনা ঘটেনি বলে তা অস্বীকার করা হয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3e3ddp9u
2. https://tinyurl.com/35jf2cjz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশনা!
পরবর্তী নিবন্ধকুষ্টিয়া সীমান্তে ভারতীয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে বাংলাদেশি কৃষক গুলি করল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনল বিক্ষুব্ধ জনতা