
ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দেশটির পুলিশ। শনিবার সকাল থেকে দিনভর চলা এই অভিযানে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকারসহ বিরোধী দলের বহু নেতা ও আন্দোলনকারীকে আটক করা হয়েছে। বিভিন্ন সূত্রের প্রতিবেদন অনুযায়ী, আটকের সংখ্যা ৭০০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভারতে বিভিন্ন রাজ্যে বিশেষত মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যাচাই প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষের স্থানান্তর, ৩ কোটি মানুষের খোঁজ না পাওয়া এবং ২ কোটি ৮০ লাখ মানুষের মৃত্যুর বিষয় উল্লেখ করা হয়েছে।
এ পদক্ষেপের মাধ্যমে একদিকে ভারতীয় মুসলিমদের কোণঠাসা করে রাখার অপচেষ্টা চলছে, অপরদিকে হিন্দুত্ববাদী বিজেপি সরকার বলপূর্বকভাবে পুনরায় ক্ষমতায় আসার পথ সুগম করে নিচ্ছে।
বিক্ষোভ দমন করতে শনিবার (১০ অক্টোবর) সকাল থেকেই দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
দুপুরে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করে পুলিশ। যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই দিন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও আটক করা হয়। তিনি দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ করছিলেন। এ সময় তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকেও আটক করা হয়।
বিক্ষোভে যোগ দিতে গিয়ে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ একাধিক বামপন্থী নেতা আটক হন।
শহরের বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়। কয়েকটি মেট্রো স্টেশন ও বাজার বন্ধ রাখা হয় এবং কেন্দ্রীয় দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ধস্তাধস্তির খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mr45swwz


