কক্সবাজারের উখিয়ায় দুই মাদরাসাছাত্রকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

0
3

কক্সবাজারের উখিয়ায় দুই মাদরাসাছাত্রকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চক্র। নিখোঁজ শহিদুল ইসলাম (১৩) ও শফিকুল ইসলাম (১১) উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তারা স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে দুই ভাই নিজ বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে একই দিন উখিয়া থানায় জিডি করেন বাবা শাহ আলম। এরপর প্রায় এক মাস ধরে নিখোঁজ দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ ৬ আগস্ট রাত ১১টা ৫৮ মিনিটের দিকে শাহা আলমের মোবাইল ফোনে কল করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ৪ লাখ টাকা দাবি করে।

এদিকে এ ঘটনার এখন পর্যন্ত অপহরণে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। দুই মাদরাসাছাত্রকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি
– https://tinyurl.com/3rve6zah

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাতে ১৪ কোটি ৩০ লাখ ডলারের বৃহৎ সিমেন্ট কারখানা নির্মাণ শুরু: ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২