মুন্সীগঞ্জে পা বাঁধা অবস্থায় মেঘনায় মিললো নারীসহ দুজনের লাশ

0
10

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া নারীর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমাজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং পুরুষের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাদের হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। নারীর দুই পা দড়ি দিয়ে বাঁধা থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

তবে এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। পা বাঁধা অবস্থায় মেঘনায় মিললো নারীসহ দুজনের মরদেহ
– https://tinyurl.com/bdd9wazt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমানিকগঞ্জের হরিরামপুর থানায় জব্দ করা মোটরসাইকেল থানা থেকে উধাও
পরবর্তী নিবন্ধ‘শিবলিঙ্গ’ থাকার ভিত্তিহীন দাবির সূত্র ধরে এবার দারুল উলুম দেওবন্দে গঙ্গাজল অর্পণের ঘোষণা দিলো উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী