লক্ষ্মীপুরে ইমাম-মুয়াজ্জিনকে ভাতা দেওয়ার নাম করে ১৫ হাজার টাকা ঘুষ নিলো বিএনপির দুই নেতা

0
11

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হল, উপজেলার দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর হাজীবাড়ি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার আশ্বাস দিয়ে ওই দুই নেতা জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেয়। পরে বিষয়টি জানাজানি হলে তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


তথ্যসূত্র:
১। ইমাম-মুয়াজ্জিনকে ভাতা দেওয়ার নামে ঘুস, দুই বিএনপি নেতা বহিষ্কার
– https://tinyurl.com/ydjv92pe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধায় ত্রিপলের সামিয়ানা টানিয়ে রাতভর জুয়ার আসর, মাদক-সুদের ফাঁদে সর্বস্বান্ত মানুষ; অভিযোগের পরও নীরব প্রশাসন
পরবর্তী নিবন্ধসাম্প্রতিক মাসগুলোতে কেনিয়ার অভ্যন্তরে শত্রু বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাব মুজাহিদিনের ৯০টিরও বেশি সফল অভিযান