গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

0
5

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় লাইজু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লাইজু উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, সকালে ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার সাংবাদিকদের জানায়, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


তথ্যসূত্র:
১। গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/vuby2meh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী একটি সফল অভিযানে পাকিস্তান থেকে চোরাচালানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে
পরবর্তী নিবন্ধবেসরকারি হাসপাতাল গুলোর রোগীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে কাবুলে হাসপাতাল পরিদর্শন কার্যক্রম শুরু করেছে ইমারাতে ইসলামিয়া