কলকাতার জ্যোতিনগরে পানির হাহাকার দীর্ঘস্থায়ী, মুসলিম বাসিন্দাদের সংকট নিরসনে হিন্দুত্ববাদী প্রশাসনের নিষ্ক্রিয়তা

0
1

প্রশাসনের উদ্যোগের অভাবে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে পানির সংকট আরও দীর্ঘস্থায়ী হয়েছে। অভিযোগ ওঠেছে, কেবল মুসলমান হওয়ার কারণেই জ্যোতিনগরের বাসিন্দাদের সমস্যা আমলে নিচ্ছে না হিন্দুত্ববাদী প্রশাসন।

বাসিন্দারা আরও অভিযোগ করেন, জ্যোতিনগরে পর্যাপ্ত পানি নেই, অথচ পার্শ্ববর্তী হিন্দু এলাকাগুলোতে ঠিকই পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।

প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় সাড়া না পেয়ে এবার আন্তর্জাতিক মহলে অভিযোগ করতে বাধ্য হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম। পানি সংকটের বিষয়টি জানিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরে চিঠি লিখেছেন।

অভিযোগ, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপি সরকার জয়লাভের পর থেকে উক্ত কলোনিতে নিয়মিত খাবার ও ব্যবহার্য পানি মিলছে না। এলাকাটিতে প্রায় ৫০০০ বাসিন্দার বসবাস, যার অধিকাংশই মুসলমান। বাসিন্দাদের পানি বহনকারী ট্যাংকার এবং গঙ্গার পানির ওপর নির্ভর করতে হচ্ছে।

এতে একদিকে বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য-নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, অপরদিকে পানি ক্রয়ের ফলে দরিদ্র মুসলিমদের আর্থিকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাংসদ সমীরুল ইসলাম অভিযোগ করেন, এলাকার অধিকাংশ বাসিন্দা মুসলিম। তারা নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ায় তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

চিঠিতে তিনি আরও জানান, “পানি কোনও অনুগ্রহ নয়, কোনও দান নয়, বরং বেঁচে থাকার একটি মৌলিক প্রয়োজন। এটির সাথে মানুষের স্বাস্থ্য, মর্যাদা এবং উপযুক্ত জীবনযাপনের অধিকার জড়িত রয়েছে।”


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4ed2kdm2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবান্নু ও উত্তর ওয়াজিরিস্তানে একই দিনে শত্রু বাহিনীর বিরুদ্ধে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের দুই সফল অভিযান
পরবর্তী নিবন্ধনানগারহারে ৩৭ লাখ ডলারের দুটি পানি ব্যবস্থাপনা প্রকল্পের নির্মাণকাজ শুরু