বেসরকারি হাসপাতাল গুলোর রোগীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে কাবুলে হাসপাতাল পরিদর্শন কার্যক্রম শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
5

বেসরকারি হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলে হাসপাতালগুলোর মান যাচাই ও শ্রেণিবিন্যাস কার্যক্রম শুরু করেছে ইমারাতে ইসলামিয়ার জনকল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল কাবুল শহরের ছয়টি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে মান স্বীকৃতি প্রদানকারী দলের সদস্যরা সংশ্লিষ্ট হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের জানান, বৈজ্ঞানিক মানদণ্ডের ভিত্তিতে হাসপাতালগুলোর মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবা নির্ধারিত মানের মধ্যে নিয়ে আসা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রয়োজনীয় প্রস্তুতির পর প্রশিক্ষিত পেশাদার একটি দলের মাধ্যমে হাসপাতালগুলোর এই মূল্যায়ন কার্যক্রম নিয়মতান্ত্রিক ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নির্ধারণের পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণকারী মানুষের নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জনকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, বেসরকারি হাসপাতালের মান স্বীকৃতি প্রদান ও শ্রেণিবিন্যাসের কার্যক্রম প্রথম পর্যায়ে কাবুল শহরের হাসপাতালগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে। পরবর্তী সময়ে দেশের সব প্রদেশের বেসরকারি হাসপাতালকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নির্ধারণ ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


তথ্যসূত্র
1. The Ministry of Public Health’s team for accrediting private hospitals
– https://tinyurl.com/4avshxx5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধরংপুরের পীরগাছায় দিনমজুরের বাড়িতে হামলা চালিয়ে লুট করা গরু দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভূরিভোজ