পশ্চিম তীরে এক মাসে সাংবাদিকদের ওপর ১০৮টি হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল

0
7

অধিকৃত পশ্চিম তীরে গত জুলাই মাসে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ও দখলদার বসতি স্থাপনকারীদের ১০৮টি হামলা ও নিপীড়নের ঘটনা নথিভুক্ত করেছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

৯ আগস্ট, রবিবার এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং সংবাদ সরঞ্জাম জব্দ বা ধ্বংসের মতো ঘটনা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতার খবর সংগ্রহ করা সাংবাদিকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

নথিভুক্ত ১০৮টি ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ছিল স্বল্প সময়ের জন্য আটক ও সংবাদ সংগ্রহে বিধিনিষেধ। এ ধরনের ঘটনা ঘটেছে ৫৮টি।

এ ছাড়া সাংবাদিকদের ওপর সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের হামলার ১১টি ঘটনা নথিভুক্ত করেছে কমিটি। এসব ঘটনায় শারীরিক হামলা, ধাক্কাধাক্কি ও হুমকির অভিযোগ রয়েছে। মূলত বসতি স্থাপনকারীদের হামলা ও ইসরায়েলি সামরিক অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের এসব ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহারের ১২টি ঘটনাও নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক শ্বাসকষ্টে ভুগেছেন বলে জানিয়েছে সংগঠনটি।

কমিটির তথ্য অনুযায়ী, ছয়জন সাংবাদিককে মারধর করা হয়েছে। গাজা পরিস্থিতির খবর সংগ্রহের সময় শ্রাপনেলসহ বিভিন্ন কারণে চারজন সাংবাদিক রক্তাক্ত জখম হয়েছেন। এ ছাড়া দুজন সাংবাদিককে আটক এবং আরও চারজনকে তাদের প্রতিবেদন ও সংবাদকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ‘হুমকি, হামলা ও হয়রানি থেকে মুক্তভাবে’ কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এর মাধ্যমে ফিলিস্তিন গণমাধ্যমের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সময়ে রূপ নিয়েছে। এই হামলায় কেবল আল জাজিরারই ১২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যা যেকোনো একক গণমাধ্যমের জন্য সর্বোচ্চ।


তথ্যসূত্র
1. Union reports 108 attacks on Palestinian journalists in July
– https://tinyurl.com/43ys6wmx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরের পীরগাছায় দিনমজুরের বাড়িতে হামলা চালিয়ে লুট করা গরু দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভূরিভোজ
পরবর্তী নিবন্ধএক বছরে সরকারি সেবায় ব্যাপক অগ্রগতি, লাখো মানুষের কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সম্প্রসারণ ইমারাতে ইসলামিয়ার