জনস্বাস্থ্য সুরক্ষায় দেশজুড়ে মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
5

দেশ জুড়ে খাদ্য, ঔষধ ও স্বাস্থ্যসামগ্রীর মান নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারের নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়ার জনকল্যাণ মন্ত্রণালয়। হেরাত প্রদেশে খাদ্য, ঔষধ ও স্বাস্থ্যসামগ্রীর মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার উদ্বোধনকালে জনকল্যাণমন্ত্রী জানান, এসব পরীক্ষাগার নিম্নমানের পণ্যের সরবরাহ ও বাজারে প্রবেশ ঠেকানোর পাশাপাশি স্বাস্থ্যসামগ্রীর গুণগত মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জনকল্যাণমন্ত্রী বলেন, হেরাতে প্রতিষ্ঠিত পরীক্ষাগারটি খাদ্য, ঔষধ ও অন্যান্য স্বাস্থ্যসামগ্রীর মান যাচাই ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে নিম্নমানের পণ্যের প্রচলন প্রতিরোধ করা সম্ভব হবে এবং জনগণের জন্য সরবরাহ করা পণ্যের মান আরও উন্নত হবে।

তিনি জানান, দেশের অন্যান্য অঞ্চলেও একই ধরনের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বালখ প্রদেশে ইতোমধ্যে অনুরূপ একটি পরীক্ষাগার স্থাপনের কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

হেরাতের পরীক্ষাগার চালুর পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও একই ধরনের অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ খাদ্য, ঔষধ ও স্বাস্থ্যসামগ্রীর মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার পরিকল্পনারই প্রতিফলন। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের মান যাচাইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিম্নমানের সামগ্রীর প্রচলন রোধে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হবে।


তথ্যসূত্র
1. Public Health Ministry Plans Nationwide Network of Quality Control Labs
– https://tinyurl.com/mthev76u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী মোগাদিশুতে শত্রু বাহিনীর পাঁচটি সামরিক ব্যারাক লক্ষ্য করে আশ-শাবাবের সমন্বিত আক্রমণ
পরবর্তী নিবন্ধদক্ষিণ সোমালিয়ার বিভিন্ন অঞ্চলে আশ-শাবাবের তীব্র আক্রমণ অব্যাহত: হতাহত অসংখ্য সৈন্য