ইমারাতে ইসলামিয়ার খোস্ত প্রদেশে ৩৭ কোটি ৭০ লাখ আফগানি ব্যয়ে ৫টি বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু

0
2

আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সম্প্রসারণে ৩৭ কোটি ৭০ লাখ আফগানি ব্যয়ে পাঁচটি প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে প্রদেশটির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দীন হাক্কানি হাফিযাহুল্লাহ দেশের ব্যবসায়ীদের বিদেশের পরিবর্তে আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেশীয় ব্যবসায়ীদের নিজ দেশে বিনিয়োগ করে উন্নয়ন কার্যক্রমে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে আফগানিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা দা আফগানিস্তান ব্রেশনা শেরকাতের প্রধান নির্বাহী কর্মকর্তা মোল্লা আবদুল হক হামকার হাফিযাহুল্লাহ বলেন, বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জন করাই সংস্থাটির প্রধান লক্ষ্য। ভবিষ্যতে দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিদ্যুৎ রপ্তানি শুরু করাও তাদের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

মোল্লা আবদুল হক হামকার হাফিযাহুল্লাহ আরও জানান, চলতি বছর সারা দেশে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য ১৫০০ কোটি আফগানি বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ খাতের উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

খোস্ত প্রদেশের পাঁচটি বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরুর মধ্য দিয়ে বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নের কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে দেশীয় বিনিয়োগ বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


তথ্যসূত্র

1. Work has commenced on five electricity network extension projects
– https://tinyurl.com/y63hubnk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || চীনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবড় প্রকল্পে বিনিয়োগ আকর্ষণে যৌথ শেয়ারভিত্তিক কোম্পানি প্রতিষ্ঠা করেছে ইমারাতে ইসলামিয়া