পাঞ্জশিরে ৪ কোটি আফগানি ব্যয়ে ৪৫ কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়ার

0
1

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে ৪ কোটি আফগানি ব্যয়ে ৪৫ কিলোমিটার দীর্ঘ প্রধান সড়ক সংস্কার প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়। সড়কটির অবকাঠামোগত উন্নয়ন, যাতায়াতব্যবস্থা সহজ করা এবং নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জশিরের গভর্নর মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ, প্রাদেশিক গণপূর্ত বিভাগের পরিচালক মুহাম্মদ ফাহিম মুওয়াহিদ হাফিযাহুল্লাহ, স্থানীয় কর্মকর্তারা এবং বিভিন্ন গোত্রের প্রবীণ নেতারা।

প্রকল্পের আওতায় শুতুল জেলার দালান সাঙ্গ এলাকা থেকে বাহারাক বাজারকের দোয়াবি পর্যন্ত সড়কটির সংস্কার করা হবে। এর মধ্যে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ও গর্ত ভরাট, প্রতিরক্ষামূলক দেয়াল নির্মাণ, কালভার্ট স্থাপন এবং সড়কের পাশে পানি নিষ্কাশন নালা নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। সংস্কারকাজ সম্পন্ন হলে সড়কটির আরও ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং সড়কপথে যোগাযোগ আরও নিরাপদ ও সহজ হবে।


তথ্যসূত্র

1. IEA launches 40 million afghani road rehabilitation project in Panjshir
– https://tinyurl.com/4w25vvec

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু শহীদ