ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ

0
1

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) রাতে সরাইল থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা হয়েছে। বর্তমানে ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে একই গ্রামের সিরাজুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিল ওই কিশোরী। পথে একই গ্রামের জাকির (৩৩), নাইম (২৪), সোহাগ মিয়া (২১), মোকলেস (৩৫), আলামিন ওরফে জিকির (৪০) ও বাহার মিয়া (২২) জোরপূর্বক তার মুখ চেপে ধরে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে গ্রামের নদীতীরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে জাকির, নাইম ও সোহাগ তাকে ধর্ষণ করে। এ সময় অন্য তিনজনও ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে রাত ১১টার দিকে ভুক্তভোগী কিশোরীকে বাড়ির পাশে রেখে চলে যায় অভিযুক্তরা। এ ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

কিশোরীর বাবা সাংবাদিকদের জানান, ঘটনার কয়েক দিন পর তার মেয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি মেয়েকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করান। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দেয়। তবে কোনো সুরাহা না হওয়ায় তারা থানায় মামলা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া সাংবাদিকদের জানায়, এ ঘটনায় রাতে ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে বাহার নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক রতন কুমার ঢালী সাংবাদিকদের জানায়, ওই কিশোরীকে ঘটনার বেশ কয়েক দিন পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আলামত নষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি। তারপরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে।


তথ্যসূত্র:
১। ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
– https://tinyurl.com/em6mmpbf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের হরিয়ানায় উগ্র হিন্দুত্ববাদী সমর্থক কর্তৃক জম্মু-কাশ্মীরের বাসে ইট-পাথর নিক্ষেপে আহত এক বৃদ্ধ মুসলিম
পরবর্তী নিবন্ধদিনাজপুরে স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা