আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান

0
11

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ৩১ আগস্ট, সোমবার আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করে এই হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার ভোরে আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে বহু সংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয় বলে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। সেনাবাহিনী বলেছে, হামলার লক্ষ্য ছিল ঘাঁটিতে থাকা মার্কিন সেনা ও হেলিকপ্টারগুলো।

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


তথ্যসূত্র

1. Iran’s army says it struck US military assets at Al Minhad base in UAE with drones
– https://tinyurl.com/wbaudmfx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯১৯, নিখোঁজ ৪৮০০