হেরাতে ২০৭তম আল-ফারুক সেনা কোর থেকে পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন আরও ৪০০ জন তরুণ সেনা সদস্য

0
3

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের ধারাবাহিকতায় হেরাতে তিন মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ২০৭তম আল-ফারুক সেনা কোরের ৪০০ তরুণ সদস্য। সামরিক ও আকিদাগত শিক্ষা গ্রহণের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সমাপ্তির সনদ পেয়েছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে সামরিক দায়িত্ব পালনে তাঁদের দক্ষতা, শৃঙ্খলা ও প্রস্তুতি আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেরাত প্রদেশে অবস্থিত ২০৭তম আল-ফারুক সেনা কোরের প্রশিক্ষণকেন্দ্রে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ৪০০ তরুণ সদস্য সামরিক ও আকিদাগত শিক্ষা গ্রহণ করেন।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ২০৭তম আল-ফারুক সেনা কোরের কমান্ডার মৌলভী আবদুল কাইয়ুম রুহানি হাফিযাহুল্লাহ, হেরাতের গভর্নর মৌলভী নূর আহমদ ইসলামজার হাফিযাহুল্লাহ, কোরের চিফ অফ স্টাফ মৌলভী মুহাম্মদ মনসুর জাভেদ হাফিযাহুল্লাহ, হেরাতের পুলিশ কমান্ডার শেখ নকিবুল্লাহ আজিজি হাফিযাহুল্লাহসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা সামরিক কুচকাওয়াজ, বিশেষ সামরিক প্রদর্শনী এবং প্রশিক্ষণে অর্জিত বিভিন্ন দক্ষতা প্রদর্শন করেন। পরে উপস্থিত কর্মকর্তারা তাঁদের হাতে প্রশিক্ষণ সমাপ্তির সনদ তুলে দেন।

সামরিক বাহিনীর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের এ উদ্যোগ দেশটির প্রতিরক্ষা কাঠামোকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রশিক্ষিত জনবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে পেশাগত সক্ষমতা অর্জনের মাধ্যমে আফগানিস্তানের সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিক দক্ষতা আরও বিকশিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।


তথ্যসূত্র :
1. 400 young personnel graduated from the 207 Al-Farooq Corps Army Training Center
– https://tinyurl.com/5bnw5fj6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহে জুমার খুতবায় স্বৈরশাসক হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব বরখাস্ত
পরবর্তী নিবন্ধভারতের পাঞ্জাবে মন্দিরে আটকে রেখে দুই দলিত নারীকে ধর্ষণ করল প্রধান পুরোহিত