যশোরের কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে অজ্ঞাত মহিলা-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

0
57

যশোরের কেশবপুরে একটি ধানক্ষেতের পাশের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলা ও এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। লাশ দুটি অর্ধগলিত হওয়ায় এবং স্থানীয় কেউ তাদের চিনতে না পারায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা মাছের ঘেরসংলগ্ন শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে লাশ দুটি পড়ে থাকতে দেখে তারা থানা পুলিশকে খবর দেন। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি নিজেদের হেফাজতে নেয়।

নিহত মহিলা ও পুরুষের আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। উদ্ধারের সময় পুরুষের লাশের ওপর মহিলার লাশ উপুড় হয়ে পড়েছিল। পুরুষের শরীরে গামছা জড়ানো ছিল এবং মহিলার পরনে ছিল ম্যাক্সি। ধারণা করা হচ্ছে অন্য কোথাও খুন কর এলাকাটিতে ফেলে রাখা হয়েছে।


তথ্যসূত্র:
১। কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে যুবক-যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার
– https://tinyurl.com/4a6d7md5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাজের প্রলোভনে ভারতে পাচার, দীর্ঘ ৫ বছরের কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী
পরবর্তী নিবন্ধময়মনসিংহে জুমার খুতবায় স্বৈরশাসক হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব বরখাস্ত