আল-আকসা মসজিদে ইসরায়েলি সন্ত্রাসী মন্ত্রী বেন-গভিরের উসকানিমূলক অনুপ্রবেশ এবং প্রার্থনা

0
11

ইসরায়েলের উগ্র জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ৩১ আগস্ট, সোমবার পূর্ব জেরুজালেমের অধিকৃত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় প্রবেশ করেছে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে মসজিদের ভেতরে প্রার্থনা করতে দেখা গেছে। তার এ অনুপ্রবেশকে ফিলিস্তিনি, আরব, মুসলিম ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত আগের ধারাবাহিক কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে।

জেরুজালেমের ইসলামী ওয়াক্‌ফ বিভাগের এক কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের কট্টরপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা মসজিদ চত্বরে প্রকাশ্য প্রার্থনায় নেতৃত্ব দিয়েছে। কয়েকশ ইহুদি বসতিস্থাপনকারী তার সঙ্গে প্রার্থনায় অংশ নেয়। তারা কড়া পুলিশি পাহারায় উচ্চস্বরে ইহুদি রীতি অনুযায়ী প্রার্থনা করে। এ সময় তারা মুসলিমদের উসকানি দেওয়ার চেষ্টা করে।

মিডল ইস্ট আই এ ঘটনার বেশ কিছু ভিডিও দেখিয়েছে। ভিডিওতে শত শত বসতিস্থাপনকারীকে আল-আকসা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করতে দেখা গেছে। এ সময় কিছু লোককে নাচতে ও হৈ হুল্লোড় করতে দেখা যায়। এ ধরনের কর্মকাণ্ড মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে।

ইসরায়েলের উগ্রবাদী ইহুদি শক্তি দলের প্রধান বেন-গভির এর আগেও একাধিকবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। তার এসব সফর প্রতিবারই ফিলিস্তিনি, আরব, মুসলিম এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলের তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এলাকাটিকে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে এবং প্রাচীনকালে সেখানে তাদের দুটি উপাসনালয় ছিল বলে দাবি করে। ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ শুক্রবার ও শনিবার ছাড়া প্রায় প্রতিদিনই ইসরায়েলি দখলদারদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দিয়ে আসছে।


তথ্যসূত্র

1. Far-right Israeli minister storms Al-Aqsa Mosque under police protection
– https://www.middleeastmonitor.com/20260831-far-right-israeli-minister-storms-al-aqsa-mosque-under-police-protection/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুর্গম ও চাহিদাপ্রবণ এলাকায় বিশুদ্ধ পানির প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধআসামের কাছাড় কলেজে হিজাব পরা নিয়ে হিন্দুত্ববাদী ছাত্র সংগঠনের আপত্তি, মুসলিম ছাত্রীদের হেনস্তার অভিযোগ