আসামের কাছাড় কলেজে হিজাব পরা নিয়ে হিন্দুত্ববাদী ছাত্র সংগঠনের আপত্তি, মুসলিম ছাত্রীদের হেনস্তার অভিযোগ

0
8

আসামের শিলচরে অবস্থিত কাছাড় কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে আপত্তি তুলেছে উগ্র হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। হিজাব নিয়ে বিতর্কের জেরে মঙ্গলবার (২৫ আগস্ট) কংগ্রেসপন্থী ন্যাশনাল স্টুডেন্টস’ ইউনিয়ন অব ইন্ডিয়া (NSUI)-র সদস্যদের সাথে হিন্দুত্ববাদী ABVP’র সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর একটি ছাত্র শাখা।

কলেজে দুই ছাত্র সংগঠনের সদস্য সংগ্রহ প্রোগ্রাম চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ, কংগ্রেসপন্থী NSUI-এর শিবিরে কয়েকজন মুসলিম ছাত্রী হিজাব পরে উপস্থিত থাকায় হিন্দুত্ববাদী ABVP-র সদস্যরা আপত্তি জানায়। এ নিয়ে দু’পক্ষের প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে এক মুসলিম ছাত্রী অভিযোগ করেছে,  ABVP-র হিন্দুত্ববাদী সদস্যরা হিজাব নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলেছিল। তারা নামাজকে হুমকিস্বরপ গণ্য করেছে। উগ্রপন্থীদের দাবি, হিজাব পরে আজ কলেজে আসলে ভবিষ্যতে সেখানে নামাজ পড়া শুরু হবে।

মুসলিম ছাত্রীর ভাষ্যমতে, NSUI-এর সদস্য সংগ্রহ প্রোগ্রামটি কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়েই চলছিল। কিন্তু হিন্দুত্ববাদী সদস্যরা NSUI-এর কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে এবং কয়েকজন ছাত্রীকে ধাক্কা ও হেনস্তা করেছে। এছাড়া NSUI-এর কয়েকজন পুরুষ সদস্যকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে এই মুসলিম ছাত্রী।

উক্ত সংঘর্ষের এক দিন আগে একদল উগ্র হিন্দুত্ববাদী শিক্ষার্থী কাছাড় জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। তারা কলেজ ক্যাম্পাসে হিজাব ও টুপিসহ মুসলিমদের ধর্মীয় পোশাক পরার ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছে। হিন্দুত্ববাদীদের স্মারকলিপির প্রেক্ষিতে নির্ধারিত ইউনিফর্ম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5buu8ecf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-আকসা মসজিদে ইসরায়েলি সন্ত্রাসী মন্ত্রী বেন-গভিরের উসকানিমূলক অনুপ্রবেশ এবং প্রার্থনা
পরবর্তী নিবন্ধমালিতে জান্তা ও রুশ বাহিনীর উপর জেএনআইএম-এর অতর্কিত আক্রমণ: অন্তত ২৬ সেনা নিহত, আহত ১৭