
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জেএনআইএম যোদ্ধাদের ধারাবাহিক আক্রমণে দেশটির জান্তা এবং রুশ বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। সম্প্রতি উত্তর মালিতে জেএনআইএম এর একটি সামরিক অপারেশনে জান্তা এবং রুশ বাহিনীর অন্তত ৪৩ সদস্য হতাহতের শিকার হয়েছে।
আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকার তথ্য অনুসারে, গত ২৬শে আগস্ট দেশটির উত্তরাঞ্চলীয় টিম্বুকটো রাজ্যে মালির জান্তা ও রুশ বাহিনী অতর্কিত আক্রমণের শিকার হয়েছে। এই আক্রমণটি রাজ্যের বের শহরের পূর্বে অবস্থিত সামরিক বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে চালানো হয়েছে।
আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) গত ৩০শে আগস্ট এক বিবৃতিতে অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। বিবৃতিতে এই আক্রমণের প্রাথমিক ফলাফলে উল্লেখ করা হয়েছে যে, প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বপূর্ণ অভিযানে মালির জান্তা ও রাশিয়ান বাহিনীর অন্তত ২৬ সৈন্য নিহত হয়েছে এবং আরও ১৭ এরও বেশি সৈন্য আহত হয়েছে। নিহতদের মধ্যে ক্যাপ্টেন সালিফ দুম্বিয়া ছিলো।
এই অভিযানে শত্রু বাহিনীর একটি সাঁজোয়া যানসহ মোট পাঁচটি সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। সেই সাথে অন্তত আরও ৯টি মোটরসাইকেল ধ্বংস হয়েছে।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1096335
– https://chirpwire.net/thread/1096301


