ধর্মান্তরের ভিত্তিহীন অজুহাতে হায়দ্রাবাদের একটি কর্পোরেট অফিসে উগ্র হিন্দত্ববাদী দলের বিনা অনুমতিতে প্রবেশ

0
14

ভারতে হায়দ্রাবাদের মাধাপুরে একটি কর্পোরেট অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করে বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা। তারা ভিত্তিহীনভাবে দাবি করেছে, অফিসের এক নারী কর্মীকে পদোন্নতির লোভ দেখিয়ে ইসলাম গ্রহণের জন্য চাপ দিয়েছে দুই জন মুসলিম কর্মী।

গত ২৪ আগস্ট নারায়ণপেট বজরং দলের ইনস্টাগ্রাম পেজে ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, মাধাপুরের ONQ India-এর অফিসে কর্মরত এক হিন্দু নারী কর্মীকে কয়েকজন সহকর্মী ইসলাম গ্রহণ এবং কালেমা পাঠ করার জন্য চাপ দিয়েছে।

পোস্টে কোম্পানির মানবসম্পদ (HR) বিভাগের কর্মী ‘ফিরোজ’ এবং টিম লিডার ‘আবদুল’কে জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার জন্য দায়ী করা হয়েছে। ওই দুই কর্মীর বিরুদ্ধে কোম্পানি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে বলেও পোস্টে দাবি করা হয়েছে।

অপরদিকে ওই নারী কর্মীকে ইসলাম গ্রহণের জন্য সত্যিই চাপ দেওয়া হয়েছে কিনা এ সংক্রান্ত সুনিশ্চিত কোনও প্রমাণ সংশ্লিষ্ট ভিডিও বা পোস্টে উপস্থাপন করা হয়নি। এছাড়া কথিত ভুক্তভোগী নারী কর্মী (যাকে ধর্মান্তরের জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে) পুলিশের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগও দায়ের করেনি।

তবে অনুমতি ছাড়া অফিসে প্রবেশে করায় উগ্রপন্থী ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের নিকট অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5xzerc5j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জান্তা ও রুশ বাহিনীর উপর জেএনআইএম-এর অতর্কিত আক্রমণ: অন্তত ২৬ সেনা নিহত, আহত ১৭
পরবর্তী নিবন্ধকাশ্মীরে গত ৩৭ বছরে দখলদার ভারতীয় বাহিনীর হাতে গুম হয়েছে হাজারও কাশ্মীরি, বিচার না পেয়ে স্বজনদের আহাজারি