
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব সদস্যসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানার ‘এ’ ব্লকের ৪ নম্বর সড়কের খায়ের প্যালেসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছে পাওয়া যায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি ও পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফ। ছিল কালো স্কচটেপ, শপিং ব্যাগও। তাদের সঙ্গে থাকা একটি গাড়িও জব্দ করা হয়। পরে জানা যায়, আটক পাঁচজনের একজন কর্মরত র্যাব সদস্য।
আটককৃত পাঁচজন হল—মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাসুদ রানা র্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে সৈনিক হিসেবে কর্মরত। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
তথ্যসূত্র:
১। ডাকাত দলে ছিলেন র্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫
– https://tinyurl.com/4dw4hd23


