হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান

0
2

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ভোরে পরিচালিত এক বিশেষ সামরিক ও গোয়েন্দা অভিযানে প্রায় ৩ টন ওজনের এই সাবমেরিনটি জব্দ করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

আইআরজিসির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আটককৃত ডুবোযানটি ‘ডাইভ-এলডি’ (Dive-LD) মডেলের একটি চালকবিহীন সাবমেরিন ড্রোন। লম্বায় ৫ দশমিক ৮ মিটার বিশিষ্ট এই বিশেষ ড্রোনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ’। গভীর সমুদ্রে দীর্ঘ সময় ধরে স্বয়ংক্রিয়ভাবে নজরদারি ও অভিযান পরিচালনার উপযোগী করে এটি নকশা করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ও তার মিত্রদের আধুনিক প্রযুক্তিগত সুরক্ষা দিতে এ ধরনের সরঞ্জাম তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি।

বিপ্লবী গার্ডের বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সকালে তাদের নৌবাহিনীর চৌকস সদস্যরা হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে মার্কিন বাহিনীর এ অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

আইআরজিসি আরও উল্লেখ করেছে, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত চালকবিহীন এই সাবমেরিনটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল। বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালির প্রবেশমুখে এটি নজরদারির কাজে নিয়োজিত ছিল।


তথ্যসূত্র

1. Iran says it captured US submarine drone in Strait of Hormuz
– https://tinyurl.com/mu7kxv6t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবনায় পুকুরে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি