আনসার সদর দপ্তরসহ এক রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

0
0

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ রাজধানীর অন্তত চারটি গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে পৃথক সময়ে খিলগাঁও, বিমানবন্দর, শাহাবাগ ও কালশী মোড়ে এসব ঘটনা ঘটে। একই সঙ্গে বারিধারা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। তবে এসব ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দরের গোলচত্বরে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে জানায়, ‘কে বা কারা উড়াল সেতু থেকে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।’

এর আগে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে শাহবাগের আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়, ‘প্রথমে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। এরপর রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের ধারণা মোটরসাইকেলে থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে।’

এর আগে মিরপুরের কালশী মোড়ে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে এসে রাজধানীর মিরপুরের কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর ঠিক কাছাকাছি সময়ে এদিন সন্ধ্যায় বারিধারার জে-ব্লক এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।

জানা গেছে, নতুন বাজার এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পর বাসটিতে হঠাৎ আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটাচ্ছে, তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কাউকে সনাক্ত করা ও আটক করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। আনসার সদর দপ্তরসহ একরাতে রাজধানীর ৪ স্পটে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
– https://tinyurl.com/zffk5vun

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসামাজিক মূল্যবোধের চরম অধঃপতন, স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও বিক্রির অভিযোগে আটক গিয়াস উদ্দিন
পরবর্তী নিবন্ধমুসলিম পরিচয়ের কারণে হায়দ্রাবাদে এক ডেলিভারি কর্মীকে উগ্র হিন্দুত্ববাদীদের মারধর, হামলাকারীদের পুলিশের মদদ