সোমালিয়ায় আশ-শাবাবের প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযানে ৪ উগান্ডান সেনা নিহত, আহত অন্তত ৬ সেনা

0
0

দক্ষিণ সোমালিয়ার লোয়ার শাবেলি রাজ্যের বুলো মারির শহরে আফ্রিকান ইউনিয়নের অংশীদার উগান্ডান বাহিনীকে লক্ষ্য করে জোড়া বোমা হামলা চালিয়েছে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এতে উগান্ডান বাহিনীর ১০ সৈন্য হতাহতের শিকার হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ৭ নভেম্বর সকালে, হারাকাতুশ শাবাব যোদ্ধাররা বুলো মারির জেলা শহরের উপকণ্ঠে জোড়া বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। দখলদার উগান্ডান সেনাদের একটি বহরকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে।

এই বিস্ফোরণের ফলে উগান্ডার অন্তত ৪ জন AUSSOM সেনা নিহত হয়েছে; নিহতদের মধ্যে মাইন শনাক্তকরণে বিশেষজ্ঞ একজন কর্মকর্তাও রয়েছে। এছাড়া আরও অন্তত ৬ উগান্ডান সেনা সদস্য আহত হয়েছে এবং একটি সাঁজোয়া যান (আর্মড পার্সোনেল ক্যারিয়ার) ল্যান্ডমাইনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এদিকে গত ৬ নভেম্বর শুক্রবার রাতেও বুলো মারির শহরে উগান্ডান সেনাদের উপর একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব যোদ্ধারা। এসময় উগান্ডার দুটি সামরিক ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে বাহিনীতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

উল্লেখ্য, লোয়ার শাবেলি থেকে উগান্ডান AUSSOM বাহিনীর প্রত্যাহার চলমান থাকার মধ্যেই এই হামলাগুলো ঘটেছে। উগান্ডান বাহিনীর প্রত্যাহারের মধ্যেই আশ-শাবাব মুজাহিদিন এই অঞ্চলে নিজেদের সামরিক তৎপরতা বাড়িয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্রগ্রামে ৪১টি খাত থেকে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে উপজাতীয় তিন সন্ত্রাসী সংগঠন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণে একযোগে কাজ করবে মধ্য এশিয়ার চার দেশ