গাজীপুরে বিকাশ কর্মকর্তাকে গুলি, দুই বস্তা টাকা ছিনতাই

0
5

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি ও অপর কর্মীদের মারধর করে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হিমেল (৩৫) ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের একাউন্টস ম্যানেজার। হামলায় আহত অন্য তিনজন হলেন—ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশ কর্মীরা গণমাধ্যমে জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা প্রায় তিন কোটি টাকা তিনটি বস্তায় ভরে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১) করে মাওনার উদ্দেশ্যে রওনা হন তারা। গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে পৌঁছামাত্রই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা গতিরোধ করে গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি চালায় এবং টানাঁচ্যাঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে অন্য কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করে।

একপর্যায়ে গাড়ির ট্রাঙ্কে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় তারা। প্রাথমিক তথ্যমতে, ছিনতাই হওয়া দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. অনিক সরকার গণমাধ্যমে জানান, হাসপাতালে আসা চারজনের মধ্যে একজনের পেটে গুলিবিদ্ধের ক্ষত থাকায় তাকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। গাজীপুরে বিকাশ কর্মকর্তাকে গুলি, দুই বস্তা টাকা ছিনতাই
– https://tinyurl.com/mrxfy3d2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সাবেক চার মুখ্যমন্ত্রীসহ আটক ৭০০০ এরও অধিক
পরবর্তী নিবন্ধগত এক সপ্তাহে ৭৮টি নারীর অধিকার বিষয়ক মামলা নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া