গত এক সপ্তাহে ৭৮টি নারীর অধিকার বিষয়ক মামলা নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া

0
1

ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে আফগান জনগণের বহুদিন ধরে বঞ্চিত মৌলিক অধিকার পুনরুদ্ধারের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। সম্প্রতি সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয় দেশের বিভিন্ন প্রদেশে তাদের এক সপ্তাহব্যাপী কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, যা সরকারের ন্যায়বিচার ও সমাজ সংস্কারের প্রতিশ্রুতিকে আবারও সামনে এনেছে।

গত সপ্তাহে মন্ত্রণালয়টির অধীনস্থ বিভিন্ন বিভাগ এ সময়ে ধর্মীয় আলেম, গোত্রীয় প্রবীণ ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে ৬০০টির বেশি সমঝোতা বৈঠক করেছে। এসব উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের ১১টি বিরোধ এবং পারিবারিক, গোত্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও ৬৬টি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।

এই বিরোধগুলি এলাকায় শান্তি ও সম্প্রীতি বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় আলেম ও প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় এসব জটিল বিরোধ নিষ্পত্তি করে সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।

এ ছাড়া শরিয়াহ অনুযায়ী নারীর অধিকার-সংক্রান্ত ১১৩টি ঘটনায় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি নারীর প্রতি সহিংসতার ৫৭টি ঘটনা প্রতিরোধ এবং জোরপূর্বক বিয়ের ছয়টি ঘটনা ঠেকাতে হস্তক্ষেপ করেছে মন্ত্রণালয়।

সমাজ থেকে ক্ষতিকর প্রথা ও কুসংস্কার দূর করার অংশ হিসেবে মন্ত্রণালয়টি আরেকটি সফল অভিযান পরিচালনা করে। এই সময়ে বিভিন্ন এলাকা থেকে জাদু-টোনা ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যক্তিরা সাধারণ মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ও ভয়ের সৃষ্টি করে আসছিল। তাদেরকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারের জন্য শরিয়া আইনের অধীনে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নারীর অধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায়ভিত্তিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ইমারাতে ইসলামিয়া দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


তথ্যসূত্র
1. The Ministry for the Promotion of Virtue, Prevention of Evil, and Hearing of Complaints reported that it held more than 600
– https://tinyurl.com/2rbawkfk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে বিকাশ কর্মকর্তাকে গুলি, দুই বস্তা টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধরাজবাড়ীর পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার